রাজধানীর ৩ এলাকায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি অটোরিকশা চলবে: উপদেষ্টা আসিফ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চলবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যাক রিকশা থাকবে। চালকরা যাতে চাঁদাবাজি বা অন্যান্য কোনও হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করা হবে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আগস্টের প্রথম থেকেই নতুন এই রিকশা সড়কে চলবে। এক লক্ষ অটোরিকশা চালককে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স দেয়া হবে। পাশাপাশি চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যাতে অনুমোদিত পয়েন্টে চার্জ দেয়া যায়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি