রাজধানী থেকে আ.লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণ করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাদের মধ্যে ডিবি রমনা বিভাগ দুজন, মিরপুর বিভাগ চারজন, ডিবি সাইবার বিভাগ ১৩ জন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ একজন, ডিবি উত্তরা বিভাগ একজন, ডিবি তেজগাঁও বিভাগ একজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন—আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেন (৬০), টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা যুবলীগের সদস্য মাহবুবুল আলম পলাশ (৪৭), ঢাকা মহানগর উত্তর ১৮ নং ওয়ার্ড নর্দ্দা ইউনিট আওয়ামী লীগের সদস্য মো. খোকন মিয়া (৪৩), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি তানজিম ইব্রাহিম (২৬), আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাজ্জাতুল ইসলাম তুষার (৩৪), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান উজ্জ্বল (৫৪), আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী মো. আব্দুস সোবহান (৫৩), ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের তথ্য সম্পাদক শাকিল আহমেদ জুয়েল ওরফে বাবু, ঢাকা মহানগর দক্ষিণ শান্তিনগর বাজার কমিটি যুবলীগের সাবেক সভাপতি মো. আদম আলী (৪২), ঢাকা মহানগর হকার্স লীগ নেতা মো. সারোয়ার হোসেন (৫৮), ঢাকা মহানগর ছাত্রলীগের সক্রিয় সদস্য আরিফ ইসলাম (১৯), ঢাকা মহানগর ভাটারা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. রাজু আহমেদ রাজন (৩০), সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন (৫৪), শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান রুবেল (৪২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য
পুলিশ জানায়, গ্রেপ্তাররা সম্প্রতি রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি