
রমেশ চন্দ্র সরকার ,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাটে বহুল কাঙ্ক্ষিত উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্বোধন করা হয়েছে। ১০ এপ্রিল ( শনিবার) সকালে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির উদ্ধোধনের মধ্য দিয়ে রাজারহাট উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর যাত্রা শুরু হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুর সালাম, ফায়ার সার্ভিস কুড়িগ্রামের উপপরিচালক ওহিদুজ্জামান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]