রাজার পোর্ট্রেট আঁকল নারী রোবট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগে রাজপরিবারের সদস্যদের ছবি আঁকার জন্য খ্যাতিমান চিত্রশিল্পীদের ডাক পড়ত। কিন্তু এখন সেই কাজ করেছে এক নারী রোবটশিল্পী।
মানুষের মতো দেখতে এই রোবটশিল্পীর নাম ‘আই-ডা’। এটি শুধু ছবি আঁকতেই পারে না, উন্নত ভাষা মডেলের সাহায্যে মানুষের সঙ্গে কথাও বলতে পারে।
আই-ডা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের একটি পোর্ট্রেট এঁকেছে। পোর্ট্রেটটির নাম রাখা হয়েছে ‘অ্যালগরিদম কিং’।
রোবটটি তৈরি করেছেন যুক্তরাজ্যের চিত্রকলা উদ্যোক্তা-ব্যবসায়ী আইডান মেলার। আই-ডা তৈরি হয় যুক্তরাজ্যের কর্নওয়ালে, ব্রিটিশ রোবোটিকস কোম্পানি ইঞ্জিনিয়ার্ড আর্টসের সহায়তায়। আই-ডা নামটি এসেছে অ্যাডা লাভলেসের নাম থেকে। তিনি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার।
আই-ডার চোখে বসানো আছে ছোট ক্যামেরা, যেগুলো তাকে ছবি আঁকতে সাহায্য করে। রোবটটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ব্যবহার করে, রোবট হাত দিয়ে তেলরঙের ক্যানভাসে ছবি আঁকে।
এর আগে ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের একটি পোর্ট্রেট এঁকেছিল আই-ডা। সেই পোর্ট্রেট ও রাজা তৃতীয় চার্লসের পোর্ট্রেট—এই দুই চিত্রকর্মই সম্প্রতি একসঙ্গে প্রদর্শিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ আয়োজিত ‘এআই ফর গুড সামিট’-এ।
আই-ডার আঁকা চিত্রকর্ম ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি বিখ্যাত গ্যালারিসহ মিসরের পিরামিড এলাকায়ও প্রদর্শিত হয়েছে। ২০২৪ সালে আই-ডার আঁকা একটি চিত্রকর্ম নিলামে ১০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে ইতিহাস গড়েছিল।
বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি