৯ মে ২০২৬

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ
বাংলাপ্রেস ডেস্ক: রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, বৃহস্পতিবার লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আরও লেখেন, বৈঠকে রাজা চার্লস অধ্যাপক ইউনূসের দারিদ্র্য বিমোচনে অবদান, ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ প্রচারণাকে সভ্যতা রক্ষার জন্য সময়োপযোগী একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। শফিকুল আলম লেখেন, রাজা চার্লস দীর্ঘদিন ধরে ড. ইউনূসের কাজের একজন প্রশংসক হিসেবে পরিচিত। তিনি ইউনূসের একটি বইয়ের ভূমিকাও লিখেছেন, যা তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও চিন্তার মিলের একটি প্রমাণ। এর আগেও প্রিন্স অব ওয়েলস থাকাকালীন ইউনূসের সঙ্গে একাধিকবার দেখা করেছেন রাজা তৃতীয় চার্লস। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এদিকে, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, বৈঠকটি নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, চারদিনের সফরে মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী ১৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি