৪ মে ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় উপস্থিত সোহেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় উপস্থিত সোহেল

সাবেক যুবলীগ নেতা সোহেল রানা।

বাংলাপ্রেস ডেস্ক:   প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এসে আলোচিত রানা প্লাজার মালিক সাবেক যুবলীগ নেতা সোহেল রানা উপস্থিত সকলের কাছে মাফ চেয়েছেন। এ সময় সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।

শনিবার সোহেল রানা কাশিমপুর কারাগার থেকে প্রায় এক যুগ পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদ্রাসা মসজিদে তার মায়ের জানাজায় অংশ নেন।

এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই। 

রানার চাচাতো ভাই মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা চাচি মর্জিনা বেগম দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে প্যারোলে আবেদন করলে সোহেল রানাকে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এ সময় রানা সকলের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পরে জানাজা শেষে তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারে নিয়ে যায় পুলিশ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি