৪ মে ২০২৬

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্পের মন্তব্য আপনি সুদর্শন, তবে আমার পছন্দ নারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্পের মন্তব্য আপনি সুদর্শন, তবে আমার পছন্দ নারী

বাংলাপ্রেস ডেস্ক:   গাজা পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কথিত এই শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্বে ট্রাম্প নিজের প্রসংসা, অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করা ও হুমকি দেওয়ার নিজের রীতি অনুসরণ করেননি, বরং তিনি উপস্থিত বিশ্বনেতাদের ব্যাপক গুণগান গেয়েছেন।

ধারণা করা হচ্ছিল, ট্রাম্পের বক্তব্য সম্ভবত বেশ দীর্ঘ হবে, কারণ তিনি মূলত পূর্বনির্ধারিত পাণ্ডুলিপির বাইরে গিয়ে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের সাফল্য নিয়ে আলোচনা করছেন। কিন্তু তিনি তা না করে একে একে ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সভায় উপস্থিত বিশ্বনেতাদের স্বাগত জানান। তাদের ধনসম্পদের প্রশংসা করেন এবং তাদের ক্ষমতা ও সৌন্দর্য্যের তারিফ করেন।

ক্রমানুসারে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিবাদন জানিয়ে ট্রাম্প তাকে একজন ‘তরুণ ও সুদর্শন ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।

উপস্থিত অতিথিদের মৃদু হাসির মধ্যে ট্রাম্প বলেন, ‘তরুণ এবং সুদর্শন হওয়া সবসময়ই ভালো। তবে তার মানে এই নয় যে আমাদের আপনাকে পছন্দ করতে হবে। আমি তরুণ ও সুদর্শন পুরুষদের পছন্দ করি না। আমি পছন্দ করি নারীদের। পুরুষদের প্রতি আমার কোনো আগ্রহ নেই।’

অতীতে ট্রাম্প বিভিন্ন অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করলেও সাধারণত তিনি ‘গুড-কপ, ব্যাড-কপ’ কৌশল অবলম্বন করেছেন—স্বার্থ অনুযায়ী কখনো প্রশংসা, কখনো হুমকি। তবে বৃহস্পতিবার উপস্থিত নেতারা ট্রাম্পকে তার সবচেয়ে আন্তরিক রূপেই দেখেন। এমনকি উপস্থিত কিছু নেতার মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনার কোনো ইঙ্গিত ছিল না।

একেবারের হুমকি ধমকি দেননি সেটাও বলা যাবে না, যারা ওয়াশিংটনে শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠকে অংশ নেননি, তাদের উদ্দেশে ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আমার সঙ্গে চালাকি করা যাবে না।’

সেপ্টেম্বরে গাজা পুনর্গঠনের লক্ষ্যে ট্রাম্প যে ফোরাম গঠন করেন এবং যা তিনি বৈশ্বিক সংঘাত সমাধানের প্ল্যাটফর্মে রূপান্তর করতে চান, তাতে যোগ দিতে কয়েকজন গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র অস্বীকৃতি জানিয়েছে। সমালোচকদের মতে, এটি জাতিসংঘের কাজের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে।

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্যের কারণ কী

প্যারাগুয়ের ৫২তম এবং বর্তমান রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনার জন্ম ১৯৭৮ সালে। ৪৭ বছর বয়সি এই  অর্থনীতিবিদ একজন সুদর্শন, মার্জিত ও ক্যারিশম্যাটিক তরুণ রাজনীতিবিদ হিসেবে বেশ পরিচিত। 

তিনি ২০২৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন এবং তার ব্যক্তিত্বে আধুনিক ও পেশাদার রাজনীতিকের ছাপ স্পষ্ট। তারুণ্যদীপ্ত চেহারা এবং সুশৃঙ্খল ভাবমূর্তি প্যারাগুয়ের রাজনীতিতে তাকে আলাদা পরিচিতি দিয়েছে।  সূত্র: টাইমস অব ইসরাইল। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি