৪ সেপ্টেম্বর ২০২৬

পূর্ণিমা-মেহজাবীনের প্রথম পারিশ্রমিক কত ছিল?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:৫৫ পিএম
পূর্ণিমা-মেহজাবীনের প্রথম পারিশ্রমিক কত ছিল?

বাংলাপ্রেস ডেস্ক:  ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা, মেহজাবীন চৌধুরী ও কেয়া পায়েল। তারকাখ্যাতি পেতে তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। ক্যারিয়ারের শুরুটা তাদের জন্য মসৃণ ছিল না।

ক্যারিয়ারের শুরুতে প্রথমসারির অনেক তারকা তেমন কোনো পারিশ্রমিক পাননি। যারা পেয়েছেন; তা খুবই সামান্য। আজ আমরা জানার চেষ্টা করব দেশের আলোচিত তারকারা ক্যারিয়ারের শুরুতে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন?

১. পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন। রোমান্টিক চলচ্চিত্রে সহশিল্পী ছিল রিয়াজ। প্রথম ছবিতেই এক লাখ টাকা পারিশ্রমিক পেয়ে তিনি তা মায়ের হাতে তুলে দেন। এই দারুণ শুরু তার ক্যারিয়ারের শক্তিশালী ভিত্তি গড়ে তোলে।

২. মেহজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনিও চট্টগ্রাম থেকে মাকে সঙ্গে নিয়ে এসে প্রথম নাটকের শুটিং করেন। নাটকটির নাম ছিল ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’। সেই নাটকের জন্য পারিশ্রমিক হিসেবে তিনি ১৫ হাজার টাকা পেয়েছিলেন।

৩. কেয়া পায়েল

অভিনয়ের কোনো ইচ্ছা ছিল না কেয়া পায়েলের। শখের বশে একবার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে গিয়েছিলেন। সেখান থেকেই কয়েকজনের সঙ্গে পরিচয় হয়। এরপর অনেকে অভিনয়ের জন্য ডাকতেন। পরে ২০১৮ সালে নাটকে অভিনয় করেন। প্রথম নাটকেই পেয়ে যান প্রধান চরিত্র। সেই নাটকের নাম ছিল ‘একটাই আমার তুমি’। তার প্রথম নাটকে পারিশ্রমিক ছিল ১০ হাজার টাকা।

৪. রোজিনা

রোজিনা প্রথম অভিনয় করেন ‘জানোয়ার’ সিনেমায়। এই নিয়ে তিনি বহুবার সাক্ষাৎকারে বলেছিলেন, একবার ঘুরতে বের হয়েছিলেন। সেই সময় দেখতে পান সংসদ ভবন এলাকায় শুটিং হচ্ছিল। এ সময় তাকে দেখে পরিচালক বলেন, ‘এই, আপনি আমাদের একটু সহায়তা করেন। ছোট একটি ভূমিকায় অভিনয় করেন।’ পাশে থাকা সবাই তাকে রাজি করান। কারণ, সবাই জানতেন তিনি অভিনেত্রী হতে চান। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘তারপর আমাকে মেককাপ দিয়ে পোশাক পরিয়ে দিল। সেই অভিনয়টুকুর জন্য প্রথম আমি ১০ টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। সেই সময় এটাই আমার কাছে অনেক টাকা।’

৫. কবরী

ক্যারিয়ারের শুরুর দিকে চট্রগ্রামে থাকতেন ঢালিউডের ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী। সেখান থেকেই বাবা ও বোনের সঙ্গে চলে আসেন ঢাকায় অডিশন দিতে। ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ সিনেমার শুটিংয়ের জন্য প্রথম ঢাকায় আসেন। সেই সিনেমায় শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এই কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র ১১১১ টাকা। 

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি