পূজা চেরি প্রসঙ্গে যা বললেন শাকিব খান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস,ডেস্ক : ব্যক্তিগত জীবনের নানা ইস্যু নিয়ে আলোচনার তুঙ্গে রয়েছেন শাকিব খান। নায়িকা বুবলীর সঙ্গে সম্পর্ক ও তাদের আড়াই বছরের সন্তান শেহজাদ খান বীরের বিষয় প্রকাশ্যে আসার পর থেকে তুমুল সমালোচিত হচ্ছেন ঢাকাই সিনেমার কিং খান।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের মতোই ভাগ্য বরণ করতে যাচ্ছিলেন বুবলী— এমন কথা তুলে শাকিবকে তুলোধোনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এরই সঙ্গে হালের আলোচিত নায়িকা পূজার চেরির সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে।
এসব বিষয় নিয়ে এতদিন ধরে চুপ থাকলেও এবার গণমাধ্যমের সামনে মুখ খুললেন শাকিব।
পূজা চেরির সঙ্গে গুঞ্জনের বিষয়ে এক সাক্ষাৎকারে শাকিব খানের পাল্টা প্রশ্ন— ‘আমি কমপক্ষে এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে, তারা কি মুখ বন্ধ করে রাখত?
মীরজাফররূপি কিছু কাছের মানুষেরাই এসব গুঞ্জন ছড়াচ্ছেন বলে মনে করেন শাকিব খান। এসব শত্রুকে পরিহার করে শাকিব বললেন, ‘আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’ শাকিব বলেন, ‘আসলে প্রতিষ্ঠিত মানুষের পেছনে সবসময় ইর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এসব মানুষ কিন্তু বন্ধুরূপে কাছেই থাকে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি