৫ মে ২০২৬

পুত্রসন্তানের মা–বাবা হলেন পরীমনি ও রাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পুত্রসন্তানের মা–বাবা হলেন পরীমনি ও রাজ
বাংলাপ্রেস ডেস্ক: পুত্র সন্তানের বাবা-মা হলেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরীমনি আজ (১০ আগস্ট) বিকাল ৫টা ৩৬ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেন চিত্রপরিচালক রায়হান জুয়েল। পরে শরিফুল রাজও বিষয়টি নিশ্চিত করেছেন। মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন জানিয়ে এই অভিনেতা বলেন, ‘সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের জন্য দোয়া করবেন।’ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। তিনি জানিয়েছিলেন, মেয়ে হলে নাম রাখবেন রানী আর ছেলে হলে রাজ্য। গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ পরীমনি। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে পরীমনির বনানীর বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল হন পরিচালক রেদওয়ান রনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়ান দুজন। যদিও এমন গুঞ্জন আগে থেকেই ছিল। কিন্তু সেই গুঞ্জন থামিয়ে দিয়ে গত ১০ জানুয়ারি পরীমনি মা হওয়ার খবর প্রকাশ করেন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি