৫ মে ২০২৬

পুরুষনির্যাতন বিরোধী মানববন্ধনে হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পুরুষনির্যাতন বিরোধী মানববন্ধনে হিরো আলম

বিনোদন ডেস্ক: পুরুষনির্যাতন বিরোধী মানববন্ধনে অংশ নিয়ে শক্ত আইন চাইলেন আলোচিত অভিনেতা হিরো আলম। তিনি বলেন, ‘পুরুষ নির্যাতনের একটি শক্ত আইন চাই। ঘরে ঘরে পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন আইনের অপব্যবহার করে পুরুষদের নানাভাবে নির্যাতন করছে নারীরা।'

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পরিবারে পুরুষের ভূমিকা কম নয়, তবু পুরুষ কেন অবহেলিত’ শীর্ষক এক মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ মেন’স রাইট নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তিনি আরও বলেন, 'পুলিশ প্রশাসন সব সময় নারীদের পক্ষ নেয়, আমরা কি প্রকৃত দোষী কি দোষী না তা দেখে না। নারীরা ডিভোর্স হয়ে যাবার পর আমাদের বিরুদ্ধে যৌতুকের মামলা করে। নারীরা অনেক জায়গায় আমাদের ব্ল্যাকমেইল করছে। আমরা নারী নির্যাতন আইনের সংশোধন চাই, এজন্যই এই মানববন্ধনে অংশ নিয়েছি।' সংগঠনটির মহাসচিব প্রকৌশলী ফারুক শাজেদ বলেন, বাংলাদেশ মেন’স রাইটস'র ২য় প্রধান দাবি হলো- নারী নির্যাতন আইনের সংশোধন করা। কারণ, এই আইনের কারণে মিথ্যা মামলায় জর্জরিত হতে হয় পুরুষদের।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে স্ত্রীকে পেটানোর অভিযোগে জেল খাটেন হিরো আলম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি