পুরো কাশ্মীর আমাদের হবে: পাকিস্তানের সেনাপ্রধান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের দখলে থাকা কাশ্মিরও পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর। বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদ সফরে গিয়ে এই কথা বলেন তিনি।
জেনারেল মুনীর বলেন, ভারতের জম্মু কাশ্মিরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে, সেটিতে আমরা সবসময় সমর্থন দিয়ে যাবো ও একদিন অবশ্যই পুরো কাশ্মির পাকিস্তানের অংশ হবে।
তিনি হুমকি দিয়ে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধেও পাল্টা শক্তি প্রয়োগ করা হবে। সেই সঙ্গে আমরা পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবো। কোনো সন্দেহ নেই যে কাশ্মিরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, কাশ্মির একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।
একই দিনে মুজাফ্ফরাবাদে কাশ্মির আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তব অর্পণ করেন অসীম মুনীর। তাছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মিরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, জম্মু কাশ্মিরে হিন্দুত্ববাদীদের অত্যাচার-নির্যাতন বেড়ে চলেছে। কিন্তু এতে এখানকার মানুষের মনোবল আরও শক্তিশালী হবে। আর কাশ্মিরবাসীর স্বাধীনতা সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে।
পাকিস্তান শাসিত কাশ্মীর একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল যার নিজস্ব আঞ্চলিক সরকার রয়েছে। কাশ্মির নিয়ে দীর্ঘ ৭০ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে পাকিস্তান ও ভারতের মধ্যে। অঞ্চলটিকে এককভাবে নিজেদের বলে দাবি করে উভয় দেশই। তাছাড়া কাশ্মির নিয়ে দুই দেশের মধ্যে দুইবার যুদ্ধও হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি