৪ মে ২০২৬

পুরনো এই ছবি ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পুরনো এই ছবি ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিনোদন ডেস্ক: সোজা ক্যামেরার দিকে চোখ। মুখে লেগে আছে হাসি। পাশাপাশি বসে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন এবং সালমান খান। না! নতুন কোনও গসিপের ইন্ধন নেই এই ছবিতে। কারণ এ ছবি সেই সুসময়ের। যখন ডেট করছিলেন এই দুই তারকা। হঠাত্ করেই পুরনো এই ছবি ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’। সে ছবির সেটেই সালমান-ঐশ্বর্যার প্রেম গভীর হয়। তিন বছরের মধ্যেই অর্থাত্ ২০০২ নাগাদ ভাঙন ধরে সে সম্পর্কে। সালমানের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগও তুলেছিলেন ঐশ্বর্যা। যদিও সে সব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সালমান। কিন্তু ভাঙা সম্পর্ক আর জোড়া লাগেনি।

একদিকে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হয়েছেন ঐশ্বর্যা রাই। অন্যদিকে কখনও ক্যাটরিনা কইফ, কখনও বা লুলিয়া ভানটুরের সঙ্গে সম্পর্কের গসিপে জড়িয়ে পরতে থাকেন সল্লু মিঞা। এতদিন পরে পুরনো ছবি দেখেই নস্ট্যালজিয়ায় ভেসে চলেছেন অনুরাগীরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি