৫ মে ২০২৬

পুলিশের উচিত সাকিব ও আমাকে মেডেল দেওয়া: হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পুলিশের উচিত সাকিব ও আমাকে মেডেল দেওয়া: হিরো আলম
বাংলাপ্রেস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন হিরো আলম। বিমানবন্দরে নেমেই পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন তিনি। রোববার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে অপক্ষেমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পুরস্কার দেওয়া যুক্তি হিসেবে তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত। হিরো আলম বলেন, ‘ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে। বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। এর মধ্যে দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি