৯ মে ২০২৬

পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারি অস্ত্র থাকবে বলে জানান তিনি। শনিবার সকাল ১১টায় রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন সরকার কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঠপর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর অস্ত্র ব্যবস্থাপনায় নতুন কৌশল নেওয়া হচ্ছে। পুলিশ সদস্যদের হাতে কার্যকর প্রতিরক্ষামূলক অস্ত্র, যেমন আধুনিক রাইফেল থাকবে। তবে ভারী মারণাস্ত্র দেওয়া হবে না। তিনি জানান, বিশেষায়িত বাহিনী, যেমন এপিবিএন-এর কাছে প্রয়োজনীয় ভারী অস্ত্র বরাদ্দ থাকবে, যাতে তারা নির্দিষ্ট ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে প্রতিহত করতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন অপ্রয়োজনীয় বলপ্রয়োগ না হয়, সে বিষয়েও আমরা সতর্ক। আইনের প্রয়োগে মানবাধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও সহিংসতা নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহায়তায় আমরা এখন অনেকটাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছি। যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণত একটি দেশে রাস্তার পরিমাণ থাকতে হয় ২০ শতাংশ। কিন্তু আমাদের দেশে রাস্তার পরিমাণ ৭ শতাংশই নেই। আবার গাড়িও দিন দিন বাড়ছে। এজন্য যানজটের সমস্যা থাকবে, আমরা তা নিরসনের চেষ্টা করছি। ঈদে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দু-একটা চুরি ও ছিনতাই হয়েছে, তবে বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে সরকারের কার্যক্রম আরও জোরদার হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি