৫ মে ২০২৬

পুলিশের হামলায় আহত সাংবাদিক, ঘটনাস্থল সোহরাওয়ার্দী উদ্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পিএম
পুলিশের হামলায় আহত সাংবাদিক, ঘটনাস্থল সোহরাওয়ার্দী উদ্যান

বাংলাপ্রেস ডেস্ক:   রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ভিডিও ধারণ করতে গিয়ে বাংলানিউজের মালটিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ পুলিশের হামলায় আহত হয়েছেন।

সোমবার রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। 

হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী বিল্লাল হোসেন স্বাধীন জানান, রাত ৮টার দিকে তোফায়েল আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে লাইভ করছিলেন। সে সময় পুলিশ তাকে অতর্কিতভাবে মারধর করে গুরুতর আহত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা এক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পুলিশ মিলে সাংবাদিক তোফায়েল আহমেদকে বেদম মারপিট করছে। 

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম যুগান্তরকে বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এটি একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আমি দ্রুত হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। পুলিশের যেসব সদস্য এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি