পুলিশ সুপার তানভীর সালেহীন ৭ দিনের রিমান্ডে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীনকে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আদালতে হাজির করে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার।
অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পুলিশ সুপার তানভীর সালেহীনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর সারদার পুলিশ একাডেমি থেকে তানভীর সালেহীনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেই সঙ্গে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।
নিউমার্কেট থানার মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ব্যবসায়ী ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি