৬ মে ২০২৬

পুলিশ সরকারকে টিকিয়ে রেখেছে : রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পুলিশ সরকারকে টিকিয়ে রেখেছে : রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: পুলিশের ভেতরে মানবতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানবতা নেই বলেই আপনারা সকল শক্তি দিয়ে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখছেন। কারণ শেখ হাসিনার টিকে থাকলে তা‌দের সব অবৈধ কর্মকাণ্ড টিকে থাকবে। এ জন্যে তিনি জনগণ, গণতন্ত্র ও নির্বাচনকে তোয়াক্কা করে না।   মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে নয়া পল্টন ভাসানী ভবনে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এক বর্বর আদিম যুগে বাস করছি। নিউমার্কেটের ঘটনায় হেলমেট ধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছে অথচ মামলা দিল বিএনপি নেতাকর্মীদের নামে। সন্ত্রাসী করছে ছাত্রলীগ আর মামলা দিচ্ছে বিএনপির নামে। কই পুলিশ বাহিনীর পক্ষ থেকে তো কোনো বিজ্ঞপ্তি দিতে দেখলাম না। কারণ আপনারা জনগনের পুলিশ ডিপার্টমেন্ট না। আপনারা শেখ হাসিনার ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী। একেবারে ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী বলেই আজকে এ আচরণ করছেন। ওরা (আওয়ামী লীগ) কাপুরুষ এমন মন্তব্য করে রিজভী বলেন, কলাবাগান মাঠে শিশুরা খেলাধুলা করবে। সেই মাঠ তারা রাখবে না। পুলিশ স্টেশনের স্থাপনা করবে। সেখানে একজন প্রটেস্ট করেছে বলে শিশুসহ মহিলাকে ধরে নিয়ে গেছে। কেন? বাহ! ঢাকায় খেলার মাঠ, পানির লেক, পরিবেশ রক্ষা করার গাছ থাকবে না। আর মানুষ প্রতিবাদ করবে না! প্রতিবাদ করলে মা ছেলে কে থানায় আটকে রাখবে। সাংবাদিকরা ওসিকে জিজ্ঞেস করেছিল কি মামলা? ওসি উত্তর দিতে পারেনি। এ সময় উপস্থিত ছিলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিঞা, ওমর ফারুক পাটোয়ারী, কামাল উদ্দিন চৌধুরীটিটো সহ জিয়ামঞ্চের কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে জিয়ামঞ্চের পক্ষ থেকে রুহুল কবির রিজভী দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি