৫ মে ২০২৬

পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে চলছে অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে চলছে অভিযান

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট।

বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা-পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান শুরু হয়।

এসময় মোহাম্মদপুরের আলোচিত রেড স্পটগুলোসহ বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের মূল উদ্দেশ্য এলাকাবাসীর নিরাপত্তা জোরদার সাথে পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা। এছাড়া আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার মো. জুয়েল রানা জানান, এই বিশেষ অভিযানে প্রায় ২০ থেকে ২৫ জন বিভিন্ন স্তরের অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। 
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি