৬ মে ২০২৬

‘পুলিশ আমাদের কথায় উঠবে-বসবে’ — মন্তব্যের প্রতিবাদ করল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
‘পুলিশ আমাদের কথায় উঠবে-বসবে’ — মন্তব্যের প্রতিবাদ করল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

বাংলাপ্রেস ডেস্ক:   সম্প্রতি একটি রাজনৈতিক সমাবেশে সাবেক এক সংসদ সদস্য পুলিশকে তাদের পেছনে হাঁটানো ও তাদের কথায় মামলা গ্রহণ, আসামী গ্রেফতারসহ বিভিন্ন বিষয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। বিরুপ ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার জেরে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

সোমবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ‘একটি রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্য পুলিশকে তাদের পিছনে হাঁটানো ও তাদের কথায় মামলা গ্রহণ ও আসামী গ্রেফতারের বিষয়ে বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে এবং এই বক্তব্যটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। গত ২২ নভেম্বর শনিবার একটি রাজনৈতিক দলের সমাবেশে তাদের সাবেক সংসদ সদস্য বলেন, “যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাটতে হবে, থানার ওসি আপনার প্রোগ্রাম সকালে জেনে নিয়ে আপনাকে প্রটোকল দিবে।” যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পুলিশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংগঠন নিয়ে অতিমাত্রায় রাজনৈতিক বক্তব্যের শামিল।’ 


 

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ সংবিধান ও বিধিবদ্ধ আইনের মাধ্যমে পরিচালিত হয়। গত ১৭ বছর পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্য বাংলাদেশ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণের সাথে দূরত্বের ক্ষেত্র তৈরি করে। ৫ই আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ অত্যন্ত নিরপেক্ষ ও সুচারুভাবে দায়িত্ব পালন করছে। কোন দল ও মতের পক্ষে বা বিপক্ষে অবস্থান করে কোন কার্যক্রম গ্রহণ করছে না, বরং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে জন-আকাঙ্ক্ষার পুলিশে রূপান্তরিত হয়েছে। 

২০২৬ এর ফেব্র“য়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। কারও দলদাস হয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সেই দিন সুদূর পরাহত। বিধিবদ্ধ আইন ও জনকল্যাণকে সামনে রেখে পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে শুধুমাত্র জনগণের কাছে জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাস রাখে। 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজনৈতিক নেতাদের এমন উচ্চাকাঙ্ক্ষা মূলক ও পুলিশের জন্য হেয় প্রতিপন্ন হয় এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি