৫ মে ২০২৬

পথশিশুকে বুকে টেনে নিলেন নুসরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পথশিশুকে বুকে টেনে নিলেন নুসরাত

বাংলাপ্রেস ডেস্ক : ব্যতিক্রমী মানসিকতার প্রমাণ তিনি আগেই দিয়েছেন। কখনও উৎসবের আনন্দ পথশিশুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তো, আবার কখনও বা উৎসব উপলক্ষে দুর্গতদের বস্ত্র বিলি করেছেন। তৃণমূলের তারকা সাংসদ মুসলিম ধর্মাবলম্বী হয়ে বিয়ে করেছেন হিন্দু প্রেমিককে। সিঁদুর পরেছেন। লোকসভায় গিয়ে স্পিকারের পায়ে হাত দিয়ে প্রমাণ করেছেন। স্টারডমের বাইরে গিয়ে মিশে গিয়েছেন বসিরহাটের মানুষদের সঙ্গে। নুসরত জাহান, আরও একবার মন কেড়ে নিলেন ভক্তদের।

এক-দেড় বছরের একটি বেলুন বিক্রেতাকে দেখে আবেগপ্রবণ হয়েছিলেন বসিরহাট সাংসদ। সেই পথশিশুকে দেখে বিগলিত হয়ে গাড়ি থেকে নেমে যান। সোজা জড়িয়ে ধরে কোলে বসান সেই শিশু বেলুন বিক্রেতাকে। আদর করে চুমুও এঁকে দেন গালে। আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে ছড়িয়ে দিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ক্যাপশনও লিখেছেন খাসা। নুসরতের কথায়, “বিশেষ একজনের সঙ্গে আমার উইকেন্ডটা আরও বিশেষ হয়ে গেল। এক দেড় বছরের শিশুটি রাস্তায় বেলুন বিক্রি করছিল। ওর বেলুনগুলির থেকেও ও বেশি রঙিন। বেশি মিষ্টি।” ভালবাসাই যে মানবতার একমাত্র ভাষা, এই ছবি শেয়ার করে সেই বার্তাই দিতে চেয়েছেন নুসরত। আর তার ইঙ্গিত দিয়েছেন সেই হ্যাশট্যাগেই।

উল্লেখ্য, এবছর দীপাবলির সময়ও স্বামী নিখিলের সঙ্গে নিজের সংসদীয় এলাকার দুঃস্থদের বস্ত্র বিতরণ করেছেন। শুধু শিশুদের জন্যই যে উপহার ছিল, এমনটাও নয়। মহিলাদের হাতেও শাড়ি তুলে দিয়েছিলেন নিখিল জৈন এবং নুসরত জাহান। এর আগে দুর্গাপুজোয় অষ্টমীর অঞ্জলি দিয়ে মৌলবাদীদের রোষানলে পড়েছিলেন নুসরত। বিয়ের পর বিবাহিতা হিন্দু নারীর বেশে সংসদে উপস্থিত হওয়াতেও ফতোয়া জারি হয়েছিল এই তৃণমূল সাংসদের উপর। তবে সে সবে মোটেই কর্ণপাত করতে রাজি নন নুসরত জাহান। এত কাজের মাঝেও আগামী ছবি ‘অসুর’-এর শুটিং সেরেছেন। সংসদের শীতকালীন অধিবেশনে গিয়ে সংসদীয় এলাকার সুবিধে-অসুবিধে তুলে ধরেছেন। এমনকী, জাতীয় এক ম্যাগাজিনের কভার পেজের জন্য স্বামী-স্ত্রী নিখিল-নুসরত শুটও করেছেন। এককথায় নুসরত জাহান যে মানসিকতা এবং তাঁর কাজের দিক দিয়ে ব্যতিক্রমী, তা তিনি বারবারই প্রমাণ করে দিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি