৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

বিদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার চব্বিশ পরগনার এক জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গে বসবাস করলে বাংলায় কথা বলতেই হবে বলে উল্লেখ করেছেন মমতা। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতা দখল করতে বাঙালি ও সংখ্যালঘুদের টার্গেট করে ‘গুজরাট মডেল' অনুসরণ করতে চাইছে।

মমতা ব্যানার্জী বলেন, পশ্চিমবঙ্গকে তিনি গুজরাট বানাতে দেবেন না। বাঙালিকে বাংলায় ঘরছাড়া হতে দেব না। আমরা বাংলাকে (ভাষা) এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যখন দিল্লি যাই তখন হিন্দিতে কথা বলি, যখন পঞ্জাবে যাই, পাঞ্জাবিতে কথা বলি। আমি তো তাই বলি। যখন আমি তামিলনাডু যাই, তামিল না জানলেও অল্প কিছু জানি।

সুতরাং একই ভাবে যখন আপনি বাংলায় আসবেন আপনাকে বাংলায় কথা বলতে হবে। আমরা মেনে নিতে পারি না বাইরে থেকে লোক আসবে আর বাঙালিদের মারধর করবে।

বিজেপির উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ইভিএমে কারচুপি করে কয়েকটা আসনে জিতেছে মানে এই নয় যে তোমরা রাজ্যের বাঙালি আর সংখ্যালঘুদের মারবে। আমরা এসব সহ্য করব না। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাংলায় যে থাকবে তাকে বাংলা বলতেই হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি