৬ মে ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:১০ বিকাল
পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবশালী নেতা এবং রাজ্যের সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। পরে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চন্দ্রনাথ রথ যে গাড়িতে ছিলেন, গুলি লেগে তার কাচ ভেঙে গিয়েছে। গাড়ির সামনের সিটে বসেছিলেন চন্দ্রনাথ রথ। বিজেপির দাবি, তিনটি গুলি লাগে চন্দ্রনাথের বুকে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। কলকাতা থেকে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন তিনি। গুলিবিদ্ধ গাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির একটি সূত্র জানিয়েছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য ছিলেন। তাকে এখন মধ্যমগ্রাম চৌমাথা ভিবাসিটি নার্সিংহোমে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি