৫ মে ২০২৬

পশ্চিমবঙ্গে আমি থাকতে এনআরসি হবে না : মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পশ্চিমবঙ্গে আমি থাকতে এনআরসি হবে না : মমতা

বিদেশ ডেস্ক: বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশিত হলো ভারতের আসাম রাজ্যে সংশোধিত নাগরিক তালিকা (এনআরসি)। গত ৩১ আগস্টের সেই তালিকায় রাষ্ট্রহীন করা হয় প্রায় ১৯ লক্ষাধিক বাঙালিকে। যদিও আসামের পর পর্যায়ক্রমে গোটা ভারতে এনআরসি চালুর বিষয়ে ক্ষমতাসীন বিজেপির দেওয়া ঘোষণার এবার বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, 'জাতীয় নাগরিক পঞ্জিকে (এনআরসি) এখন রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। কোনো অপপ্রচারে কান দেবেন না। আমি থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না।'

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানী নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে ফিরে রাজ্যের এনআরসি ইস্যুতে এমন মন্তব্য করলেন তিনি। যদিও এনআরসি না হলেও রাজ্য সরকারের প্রতি ভোটার তালিকায় নাম তুলে রাখার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন এবং ডিজিটাল রেশন কার্ড ইস্যুতে এনআরসি চালুর গুজব ছড়িয়েছে। যদিও এ নিয়ে রাজ্যবাসীকে এরই মধ্যে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন মমতা। তিনি বলেন, 'বর্তমানে কিছু অপপ্রচার চলছে। বাংলায় এনআরসি নিয়ে দিল্লিতে কোনো কথা হয়নি। তারা কেবল রাজনৈতিক কারণেই বাংলায় এনআরসি চালুর ভয় দেখাচ্ছে। যা সম্পূর্ণই উস্কানিমূলক কথা বলছে। এতে জনগণের হৃদয়ে দুঃখ লাগছে।'

রাজ্যে কোনো এনআরসি হবে না উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, 'বাংলার মানুষকে আশ্বস্ত করে এটাই বলতে চাই, এখানে কোনো এনআরসি হবে না। আপনারা আমাকে বিশ্বাস করেন তো! এনআরসি ইস্যুতে সম্পূর্ণ রাজনৈতিক প্রচার চলছে। যা বিজেপির একটি রাজনীতির হাতিয়ার। তবে এটা বাংলায় প্রশ্নই আসে না; আর হবেও না।'

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে এনআরসি ইস্যুতে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন মমতা। তার ভাষায়, 'আসামে এনআরসির জন্য কত লোকের মৃত্যু হয়েছে। আমি সেটি বলতেই তো দিল্লি গেলাম।'

এর আগে চলতি বছরের ৩১ আগস্ট আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের মাধ্যমে রাষ্ট্রহীন করা হয়েছে অন্তত ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ বাঙালিকে। যেখানে আগের তালিকায় বাদ দেওয়া হয়েছিল প্রায় ৪০ লাখ বাসিন্দাকে। যাদের মধ্যে অধিকাংশই হিন্দু। তাছাড়া এতে স্বীকৃতি মিলেছে প্রায় ৯ কোটি ১১ লাখ লোকের।

যদিও এই তালিকা থেকে বাদ পড়াদের নিয়ে এবার আসাম তো বটেই, গোটা ভারত এমনকি প্রতিবেশী বাংলাদেশ পর্যন্ত মোদী সরকারের দিকে তাকিয়ে আছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি