৯ মে ২০২৬

পর্যটন এলাকায় ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পর্যটন এলাকায় ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক ওই যুবকের নাম ঠিকানা জানা যায়নি। বুধবার (৪ জুন) দুপুরের দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রহমত বাজার পর্যটন কেন্দ্র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নলচিরা নৌ-পুলিশ। স্থানীয় বাসিন্দা আক্তার মেম্বার জানান, সকালে জোয়ারের পানিতে বুড়িরচর ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন রহমত বাজার পর্যটন কেন্দ্র এলাকায় জোয়ারের পানির সাথে মরদেহটি ভেসে আসে। একপর্যায়ে মরদেহ সেখানে গোল গাছের সঙ্গে আটকা পড়ে। জোয়ারের পানি নেমে গেলে দুপুর পৌনে ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়। অর্ধ গলিত যুবকটির বয়স আনুমানিক ৪০-৪২ বছর হবে। তার গায়ে কালো টি-শার্ট রয়েছে, তবে পরনে কোন প্যান্ট ছিলনা। মরদেহটি ফুলে গেছে ও পচন ধরেছে। চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হবে। যোগাযোগ করা হলে হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ফয়সাল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহটি কার বা কোথা থেকে ভেসে এসেছে তা এখনো জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার ও যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে। পরে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি