৫ মে ২০২৬

প্রথমবারের মতো পর্যটন ভিসা দেবে সৌদি আরব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রথমবারের মতো পর্যটন ভিসা দেবে সৌদি আরব

বিদেশ ডেস্ক: সৌদি আরব তেলের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যটকদের জন্য পর্যটন ভিসা দেবে। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

দেশটি শুক্রবার ৪৯টি দেশের জন্য একটি ভিসা ব্যবস্থা চালু এবং নারী পর্যটকদের পোশাকের ওপর আরোপ করা বিধিনিষেধ শিথিল করবে।

সৌদি পর্যটনমন্ত্রী আহমাদ আল খাতিব এটিকে দেশটির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন।

সৌদি আরবের ভিসা এ পর্যন্ত হজযাত্রী, ওমরাহ পালনকারী, ব্যবসায়ী এবং প্রবাসী কর্মীদের মধ্যে সীমাবদ্ধ ছিল।

সৌদি আরব এই পর্যটন শিল্পে বিদেশ বিনিয়োগ নিশ্চিত করার বিষয়েও আশাবাদী। দেশটি চায় ২০৩০ সালের মধ্যে পর্যটন যেন মোট দেশীয় উৎপাদনের তিন শতাংশ থেকে বেড়ে দশ শতাংশে পৌঁছায়।

খাতিব বলেন, আমরা পাঁচটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটি প্রাণবন্ত স্থানীয় সংস্কৃতি এবং দম বন্ধ হয়ে যাওয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করবো। তারা অবাক হবে।

বিদেশি নারী পর্যটকদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক নয়। তবে তাদের পোশাক রুচিশীল হতে হবে। তারা একাই দেশটি ঘুরে দেখতে পারবে।

সৌদি পর্যটনমন্ত্রী বলেন, আমাদের একটি সংস্কৃতি আছে। আমরা বিশ্বাস করি আমাদের বন্ধু ও অতিথিরা এই সংস্কৃতিকে সম্মান দেখাবে।

অমুসলিমদেরকে পবিত্র শহর মক্কা ও মদিনা সফরের অনুমতি দেয়া হবে না এবং অ্যালকোহলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা জারি থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি