প্রথম ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশ, সমানে সমান কমলা-ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটপ্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন। শহরটিতে এবার মোট ভোটার ছয়জন। প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে ভোট শেষ করে গণনাও হয়ে যায়। এবার সেখানে ড্র করেছেন ট্রাম্প-কমলা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে সকাল থেক ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে সোমবার দিবাগত রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ওই গ্রামে ১০ জন ভোটারও নেই! খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে ফলাফলও জানা হয়ে গেছে। তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা।
স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই সেখানে ভোট গ্রহণ শুরু হয় ও সব নিবন্ধিত ভোটার কিছুক্ষণের মধ্যে ভোট দিয়ে দেন। কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়ে থাকে। ১৯৬০ সাল থেকে স্থানীয় বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এ ঐতিহ্য অনুসরণ করে আসছেন। ২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচেতে ভোটে জয় পান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন শহরটিতে সাত ভোটারের মধ্যে চারটি ভোট পেয়েছিলেন বাইডেন।
প্রসঙ্গত, ইস্ট কোস্টের বেশিরভাগ ভোটকেন্দ্র খুলবে আজ স্থানীয় সময় সকাল ছয়টা বা সাতটায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বা সন্ধ্যা ছয়টা)।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি