৪ মে ২০২৬

প্রথম স্ত্রীর কথা গোপন করে সালমাকে বিয়ে করেছেন সাগর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রথম স্ত্রীর কথা গোপন করে সালমাকে বিয়ে করেছেন সাগর

বিনোদন ডেস্ক: চলতি বছরের ক্লোজআপ ওয়ান খ্যাত মৌসুমী আকতার সালমা ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন। সাগর সালমার দ্বিতীয় স্বামী। তবে সালমাকে বিয়ে করার আগে সাগর ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ২০১৪ সালের ৩ জুন বিয়ে করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সাগরের প্রথম স্ত্রী কক্সবাজারের মেয়ে। সালমার সঙ্গে সাগরের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশের আগেই কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ প্রথম স্ত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরে প্রথম স্ত্রীর পরিবার। সালমার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের বিরুদ্ধে দায়ের করা মামলা নম্বর ২৫৪। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (গ), ১১ (গ)/৩০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রথম স্ত্রীর পরিবার জানায়, গত বছরের ৭ অক্টোবর সাগর লন্ডনে যায়। লন্ডনে পৌঁছার পর সাগর আর যোগাযোগ করেনি। সাগরের খবর জানতে প্রথম স্ত্রী ফোন দিলে সাগর খাবার আচরণ করে। পরে ওই বছরের ১৯ নভেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা করা হয়। আসামিদের গ্রেফতারের জন্য ময়মনসিংহের হালুয়াঘাট থানায় গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ৩ জুন সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে কক্সবাজারের মেয়ের ২০ লাখ টাকা কাবিনে বিয়ে হয়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন সাগর। শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন। মেয়ের কথা চিন্তা করে সাগরকে ৩ কিস্তিতে ১০ লাখ দেন। সেই টাকায় সানাউল্লাহ নূরে সাগর যুক্তরাজ্যে ‘বার অ্যাট ল’ পড়তে যান। এর মধ্যে বাংলাদেশে এসে কাউকে না জানিয়ে সাগর ক্লোজআপ তারকা সালমাকে গোপনে বিয়ে করেন এবং নিজেকে অবিবাহিত দাবি করেন। কিন্তু সংবাদমাধ্যমের বদৌলতে সালমার সঙ্গে বিয়ের খবর জানাজানি হয়। সাগর ও তার বাবা-মাকে খুঁজছে।

সালমা গণমাধ্যমকে জানায়, মামলা ও বিয়ের আমি কিছুই জানি না।সাগর সেপ্টেম্বর থেকে দেশের বাইরে।আমার স্বামী এখন লন্ডনে আছেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, মামলা হয়েছে বিষয়টি গণমাধ্যম থেকে শুনেছি। গ্রেফতারি পরোয়ানা চিঠি এখনও থানায় আসেনি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ।

সালমা সংগীত রিয়্যালিটি শো ‘ক্লোজআপ-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন। সালমার বাড়ি কুষ্টিয়া। ২০১১ সালের ২৫ জানুয়ারি সালমা ও শিবলী সাদিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্নেহা নামে সাত বছরের কন্যাসন্তান আছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি