প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয় পেলেন প্রিয়াঙ্কা গান্ধী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআই ও বিজেপি প্রার্থীদের অনেক পেছনে ফেলে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার তিনিও হতে চলেছেন একজন সংসদ সদস্য (এমপি)। খবর টাইমস অব ইনি্ডয়ার।
ভারতের সবশেষ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড আসন থেকে জয় পেয়েছিলেন রাহুল। পরে তিনি ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে প্রথমবারের মতো ভোট করেন প্রিয়াঙ্কা। তবে প্রথমবারের মতো নির্বাচন করলেও তার জয় নিয়ে তেমন কোনো সন্দেহ ছিল না।
শনিবারের (২৩ নভেম্বর) ভোট গণনায় দেখা গেছে, বিকেল চারটার সময় প্রিয়াঙ্কা তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে। তিনি ৬ লাখ ১৮ হাজার ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন ৪ লাখের বেশি ভোটে।
জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে প্রিয়াঙ্কা লেখেন, ‘এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের কথা আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্নপূরণে আপনাদের হয়ে লড়াই করব।’
এর আগে চলতি বছরের জুনে লোকসভা ভোটে এই আসনে ৬ লাখ ৪৭ হাজার ভোট পেয়েছিলেন রাহুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ লাখ ৬৪ হাজার ভোট বেশি পেয়েছেন। ফলে এবার ভাই রাহুলের চেয়েও বেশি ভোটের ব্যবধানে জিতলেন প্রিয়াংকা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি