৪ মে ২০২৬

প্রথম নাটকের গানে কন্ঠ দিলেন আরিফ-টিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রথম নাটকের গানে কন্ঠ দিলেন আরিফ-টিনা

বিনোদন প্রতিবেদক : জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে প্রথম এক সাথে নাটকের গানে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত কন্ঠ শিল্পী আরিফ ও কন্ঠ শিল্পী টিনা রাসেল।

গত ১৮ মে গ্রিন রোড়ের আরিফ এর হোম ষ্টুডিতে গানটিতে ভয়েসের কাজ শেষ করেছেন। ‘মেঘের বাড়ি’ শিরোনামের গানটি ব্যবহৃত হয়েছে বি.উ শুভ’র পরিচালনায় ঈদের বিষেশ ‘মেঘের বাড়ি যাবো’ নাটকে।

বাস এইচডি প্রযোজনায় নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন একুশে টিভিতে রাত ৮ টায় । গানে রোমান্সে মাতবেন অপুর্ব এবং মেহজাবিন চৌধুরী।

এ প্রসঙ্গে আরিফ বলেন, ‘এই প্রথমবার আমি আর টিনা নাটকের গান করলাম। অডিও-সিনেমায় গান করলেও এবারই প্রথম দু’জন নাটকের গানে করা হয়েছে। দারুণ একটা গান। ফুল এনার্জেটিক। শ্রোতাদর্শকরা নতুন কিছু পেতে যাচ্ছে এই গানের মাধ্যমে। আমার বিশ্বাস, এই গানটি খুব পচন্দ করবে।

এ প্রসঙ্গে টিনা বলেন, ‘আরিফ ভাইয়ের অনেক গান শুনেছি একজন ভালো শিল্পী। প্রথমবার আরিফ ভাইয়ের সাথে আমি নাটকের গান গাইলাম, ভালো লাগছে। গানটির কথা ও সুর অসাধারন আমার খুব পচন্দ হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’

টিনা সংগীত জগতে এই আবির্ভাব প্লেব্যাক দিয়ে! ২০১১ সালে। অভিষেক অ্যালবাম ছিলো 'আজ কি বৃষ্টি হবে। তার পর থেকে এখন পর্যন্ত ছবির ৩০টির মতো গানে কণ্ঠ দিয়েছেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'সর্বনাশা ইয়াবা', 'বউ বানাব তোকে', 'প্রেম করব তোমার সাথে' ইত্যাদি। গান দিয়ে পরিচিতি এলেও মডেলিং ও উপস্থাপনায়ও আছেন টিনা।

প্লেব্যাকের বছরই মডেলিংয়ে অভিষেক তাঁর। নাভানার একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক ফিডব্যাক পেয়েছেন। টিনার গানে হাতেখড়ি স্কুলজীবনের শুরুতে, মায়ের কাছে। মা সামসুন নাহার ভালো গাইতেন। প্লেব্যাক ও অডিওর পাশাপাশি স্টেজ শো নিয়ে টিনা এখন ব্যস্ত সময় পার করছেন।

‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত গায়ক আরিফ বাংলাদেশের প্রথম গানের রিয়েলিটি শো ‘ক্লোজ আপ ওয়ান’ তোমাকেই খুঁজছে বাংলাদেশে। সেখানে তিনি বিভিন্ন রাউন্ডে পছন্দের গান করে বিচারকের পয়েন্টে সেরা দশেও স্থান করে নেন।

এখন পর্যন্ত আরিফের তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে ‘দাও হাত বাড়িয়ে’ (২০১০), ‘রোদেলা’ (২০১২) এবং ‘দাও হাত বাড়িয়ে ২’ (২০১৩)। এ ছাড়া ১২টি মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন এবং দুটি সিনেমাতে গান করারও সৌভাগ্য হয়েছে তার। এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত ‘নগর মাস্তান’ সিনেমাতে কন্ঠ দিয়েছিলেন আরিফ। ২০০৯ সালে তার প্রথম একক অ্যালবাম ‘দাও হাত বাড়িয়ে’ প্রকাশ পায় সঙ্গীতার ব্যানারে। সেই এ্যালবামটির দাও হাত বাড়িয়ে শিরোনামের গানটি তখন ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটি লিখেছিলেন আহম্মেদ রাজিব এবং সুর,সঙ্গীত করেছিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক হৃদয় খান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি