৪ মে ২০২৬

প্রথম মুসলিম বিচারপতি নিয়োগে যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠনগুলোতে উল্লাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রথম মুসলিম বিচারপতি নিয়োগে যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠনগুলোতে উল্লাস
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ফেডারেল বেঞ্চের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন পাকিস্তানি-আমেরিকান জাহিদ কোরেশি। সুপ্রিম কোর্টের মাত্র এক ধাপ নিচে এই ফেডারেল বেঞ্চ। বৃহস্পতিবার ৮১-১৬ ভোটে মার্কিন সিনেটে কোরেশির নিয়োগ নিশ্চিত হয়েছে। কোরেশির নিয়োগে মুসলিম সংগঠনগুলোতে উল্লাস দেখা দিয়েছে। কোরেশি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মার্কিন ফেডারেল ডিস্ট্রিক্টে দায়িত্ব পালন করবেন। তিনি একই রাজ্যের ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কাজ করছিলেন। পরে তিনি সরকারি দুর্নীতি, সঙ্ঘবদ্ধ অপরাধ ও আর্থিক প্রতারণাবিষয়ক বিশেষজ্ঞ এটর্নি হিসেবে হোমল্যাননড সিকিউরিটি বিভাগে যোগ দেন। মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের সভাপতি সালাম আল-মারায়াতি নিউ জার্সি নিউজ আউটলেট নর্থজার্সিডটকমকে বলেন, কোরেশি আমেরিকান বিচার বিভাগে মুসলিমদের ভবিষ্যত পথচলার সূচনা করেছেন। তিনি বলেন, আমরা আশা করছি, হোয়াইট হাউস আরো বেশি বিচারক নিয়োগ করবে, সিনেট তা অনুমোদন করবে। আমরা আরো আশা করছি, সিনেট নমিনিদের ধর্মীয় লিটমাসে পরীক্ষা করার বাধাগুলো দূর করবে। তিনি উভয় দলের কাছ থেকেই এই নিয়োগের ব্যাপারে সমর্থন লাভ করেন। তবে ডেমোক্র্যাটদের কাছ থেকে বেশি সমর্থন লাভ করেন। নিউ জার্সির সিনেটর বব মেনেনদেজ বলেন, বিচারপতি কোরেশি আমাদের দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তার কাহিনীতে আমেরিকায় সবকিছু সম্ভব বলে যে কথা রয়েছে, তারই প্রতিফলন ঘটেছে। নিউ জার্সির সিনেটর কোরে বুকার ৪৬ বছর বয়স্ক কোরেশির নিয়োগের সুপারিশ করেছেন। তিনি কোরেশিকে দৃঢ়বিশ্বাসী লোক হিসেবে অভিহিত করে তার দেশপ্রেমেরও প্রশংসা করেন। সেইসাথে তিনি বলেন, তিনি একইসাথে মুসলিমও। নিউ ইয়র্ক সিটিতে পাকিস্তানি এক অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন কোরেশি। তবে বেড়ে ওঠেন নিউ জার্সিতে। তিনি রাটগার্স ল স্কুলে পড়াশোনা করেন। তবে ১১ সেপ্টেম্বরের হামলার পর তিনি সামরিক প্রসিকিউটর হিসেবে সামরিক সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ২০০৪ ও ২০০৬ সালে ইরাকে নিযুক্ত হন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি