প্রথম ধাপে ১০ লাখ অবৈধ অভিবাসিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিশেষ প্রতিনিধি, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহিন বা অবৈধ অভিবাসিদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা। স্থানীয় সময় রবিবার থেকে দেশব্যাপী এ অভিযানে নেমেছেন তারা। অভিযানের প্রথম পর্যায়ে ১০ লাখ বা ১ মিলিয়ন অবৈধ অভিবাসিদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের লক্ষ্য অবৈধ অভিবাসি, যাদের বিরুদ্ধে বহিস্কারাদেশ রয়েছে, তাদেরকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো।
শুক্রবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিযান পরিচালনার চুড়ান্ত নির্দেশ দিয়েছেন। লস এঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগোসহ বড় বড় শহরগুলোতে এই অভিযান চালানো হচ্ছে।
অভিযানে আইসিই এজেন্টরা মূলত মধ্য আমেরিকার অভিবাসীদের টার্গেট করে অভিযান পরিচালনা করছেন বলে জানান আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউস আলবেন্স।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি