৫ মে ২০২৬

প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই: সারজিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই: সারজিস

বাংলাপ্রেস ডেস্ক:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’।

মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা লেখেন।

সারজিস লিখেছেন, ‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।’ পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, ‘মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মতো মিলিয়ে নিয়েন।’ 

এর আগে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করে, যাতে নিবন্ধিত দল জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি ২০ ধারার সংশোধন বহাল রাখার দাবি জানিয়েছে।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি