পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না: আব্দুর রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য (ক্ষমতায় রাখতে ভারতের কাছে অনুরোধ) তার ব্যক্তিগত৷ তাকে দলের পক্ষে এসব কথা বলতে বলা হয়নি। তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।
শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি।
আব্দুর রহমান বলেন, ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছে। তার মানে এই না যে আওয়ামী লীগ তাদের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল। এর শেকড় অনেক গভীরে । অন্যের শক্তিতে আওয়ামী লীগ টিকে থাকবে এই নীতিতে আমাদের দল বিশ্বাস করে না। মোমেন এর বক্তব্য ব্যক্তিগত৷ তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ জনগণের দল, সুতরাং কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।
আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগ তার বক্তব্য বিব্রত না কারণ তিনি তো
আমাদের দলের কেউ না। আমি তাকে অনুরোধ করব, তিনি যেন দায়িত্বশীল হয়ে কথা বলেন। কারণ সতর্ক বা দায়িত্বশীল হয়ে কথা না বললে কিছু দুষ্টু লোকেরা এটা নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করতে পারে।
দলের পক্ষে থেকে এসব কথা বলার থেকে বিরত থাকতে বা কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ এ নেতা বলেন, নির্দেশনা তো অবশ্যই দেওয়া হয়েছে। যখন যার সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে ব্যক্তিগতভাবে তাকে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, সেটি করতে ভারতবর্ষ সরকারকে অনুরোধ করছি।’ এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি