৫ মে ২০২৬

পর্নো ছবি-ভিডিওসহ সংগীত শিল্পী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পর্নো ছবি-ভিডিওসহ সংগীত শিল্পী গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: ১০ লাখের বেশি পর্নোগ্রাফির ছবি ও ভিডিওসহ শনিবার ইতালিয়ান এক সংগীতশিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৯ বছর বয়সী ওই সংগীতশিল্পী ২০ বছর ধরে শিশুদের পর্নোগ্রাফির ছবি ও ভিডিও সংগ্রহ করতেন বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইতালির মার্চে অঞ্চলের উপকূলীয় শহর অ্যাঙ্কোনা থেকে ওই সংগীতশিল্পীকে গ্রেফতার করা হয়। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই সংগীতশিল্পী পর্নোগ্রাফির ছবি ও ভিডিওগুলোকে বিভিন্ন হার্ড ডিস্ক, অপটিক্যাল মিডিয়া এবং একটি স্মার্টফোনের মধ্যে রেখেছিলেন। ওই ব্যক্তি ছবি ও ভিডিও’র ধরন এবং শিশুদের বয়স অনুসারে সাজিয়ে বিভিন্ন ফোল্ডারে সেগুলো সংরক্ষণ করেছিলেন। ওই সংগীতশিল্পী শিশুদের গান শেখাতেন। তবে তার বিরুদ্ধে শিশুদের ওপর নিপীড়নের কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে পুলিশ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি