৫ মে ২০২৬

প্রমোদতরিতে কোনো মাদক পাওয়া যায়নি : এনসিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
প্রমোদতরিতে কোনো মাদক পাওয়া যায়নি : এনসিপি

বাংলাপ্রেস ডেস্ক: মাদক মামলায় গ্রেফতার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। গত ৩ অক্টোবর মুম্বাই উপকূলে এক প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে এখন ভারতের রাজনৈতিক মহলেও আলোচনা চলছে। দেশটির দ্য ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) এ ঘটনাকে নাটক বলছে।

এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেন, ‘এই অভিযান ছিল ভুয়া। প্রমোদতরিতে তারা কোনো মাদক পায়নি।’ এনসিপির ওই নেতার অভিযোগ, একটি ভিডিওতে আরিয়ান খানকে নিয়ে আসার সময় গোসাভি নামের একজনকে দেখা গেছে, যিনি এনসিবির কর্মকর্তা নন। লোকটির সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল বলছে, তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক প্রাইভেট ডিটেকটিভ। ‌ আরেকটি ভিডিওর উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে দেখা গেছে- আরবাজ মার্চেন্টকে নিয়ে যাচ্ছেন দুজন লোক, তাদের একজন বিজেপি সদস্য। যদি তারা এনসিবির কর্মকর্তা না হন, তাহলে তারা কেন এই গুরুত্বপূর্ণ দুজন মানুষকে (আরিয়ান খান ও আরবাজ মার্চেন্ট) ধরে আনেন।’

তবে বিজেপি বলেছে, এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। যদি তাই হতো, তাহলে আদালত বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন মঞ্জুর করতেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোও বলেছে, এমন দাবি ভিত্তিহীন।

গত শনিবার গোয়ামুখী একটি প্রমোদতরি থেকে মাদক উদ্ধারের অভিযানের পর এখন পর্যন্ত আরিয়ান খানসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি