৮ মে ২০২৬

পরমাণুবিজ্ঞানী অধ্যাপক শমশের আলী আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পরমাণুবিজ্ঞানী অধ্যাপক শমশের আলী আর নেই
বাংলাপ্রেস ডেস্ক: বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। অধ্যাপক শমশের আলী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন গুণী শিক্ষক। তিনি শুধু একজন শিক্ষক বা গবেষকই ছিলেন না, ছিলেন উচ্চশিক্ষা বিস্তারে নিবেদিত একজন পথপ্রদর্শক। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (৩ আগস্ট)বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক শমশের আলী স্ত্রী, দুই পুত্র, দুই পুত্রবধূ এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ আজ বাদ জোহর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বাউবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাউবির বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এক শোকবার্তায় বলেন, অধ্যাপক শমশের আলী ছিলেন বাংলাদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞানচর্চার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন নিষ্ঠাবান গবেষক, চিন্তাশীল শিক্ষক এবং মানবকল্যাণে নিবেদিতপ্রাণ এক সমাজসেবী। দেশের প্রান্তিক জনগণের কাছে উচ্চশিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁর যে ভূমিকা, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি