৫ মে ২০২৬

প্রখ্যাত সুরকার সেলিম আশরাফ আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রখ্যাত সুরকার সেলিম আশরাফ আর নেই

বাংলাপ্রেস ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সুরকার সেলিম আশরাফ। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রোববার দিনগত রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

দেশাত্মবোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ সহ অনেক জনপ্রিয় গানের সুর দিয়েছিলেন সেলিম আশারাফ। এ ছাড়া বেশ কিছু গান শ্রোতামহলে দারুণভাবে সাড়া ফেলে।

জানা যায়, চার বছর ধরে অসুস্থ ছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান এবং ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দেন।

তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ এন্ড্রু কিশোরও; কিন্তু এবার আর তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করে পারলেন না। চলেই গেলেন না ফেরার দেশে।

এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে শ্রীরাম মেডিকেল সেন্টারে ১৩ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন এই সুরস্রষ্টা। তখন খানিক সুস্থতাবোধ করলেও কিছু দিন যেতে না যেতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

গুণী এই মানুষটির বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি