৪ মে ২০২৬

পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়েছে হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়েছে হিরো আলম

বিনোদন ডেস্ক : সাবিহা আক্তার সুমিকে পিটিয়ে শ্বশুরের হাতে মার খেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সুমিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িত অভিযোগ করে হিরো আলম বলেন, স্ত্রীকে অনেক বার নিষেধ করার পরেও কথা শোনেনি। তাই তাঁকে চড়থাপ্পর মেরেছিলাম।

অপর দিকে স্ত্রীর অভিযোগ, হিরো আলম গোপনে বিয়ে করেছেন। বাড়িতে অনেক দিন পরপর আসেন। কারণে-অকারণে শারীরিকভাবে নির্যাতন করেন।

হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম ও স্ত্রী সাবিহা আক্তার সুমি (৩০) জানান, আশরাফুল হোসেন আলম দুই-তিন মাস পরপর বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামের বাড়িতে আসেন। এসেই তিনি কারণে-অকারণে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করেন। তিনি ঢাকায় কোনো একজন মডেলকে বিয়ে করেছেন। গতকাল মঙ্গলবার রাতে আশরাফুল আলম দীর্ঘ সময় মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলেন। এতে স্ত্রী সুমি বাধা দিলে আলম ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন।

এ ঘটনায় শ্বশুর সাইফুল আলম হিরো আলমকে মারধর করেন। পরে তাঁরা সুমিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি