৪ মে ২০২৬

প্রকাশ্যে এল নুসরতের বিয়ের প্রথম ছবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রকাশ্যে এল নুসরতের বিয়ের প্রথম ছবি

বিনোদন ডেস্ক: তুরষ্কে বিয়ে সারলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান ও নিখল জৈন। সমুদ্রের ধারে সেই বিলাসবহুল বিয়ের প্রথম ছবি এল প্রকাশ্যে।

ছবিতে দেখা যাচ্ছে, নুসরতের পরণে লাল লেহেঙ্গা। নিখিল পরেছেন ক্রিম কালারের শেরওয়ানি। গলায় গোলাপের মালা। যেন রূপকথার জোড়ি নুসরত-নিখিল।

আগেই শোনা গিয়েছিল সব্যসাচী মুখার্জির তৈরি করা লাল লেহেঙ্গা পরবেন নুসরত। বিয়ের ছবি সেই লেহেঙ্গাতেই দেখা যাচ্ছে তাকে। তবে তার বিয়ের আরো ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অভিনেত্রীর ভক্তকুল। তুরষ্কের বোদরুমের এক বিলাসবহুল রিসর্টে বিয়ে হল তাদের।

২০ জুন রয়েছে হোয়াইট ওয়েডিং। রয়েছে বন্ধু ও পরিবারের জন্য বিশেষ পার্টির ব্যবস্থাও।

নুসরত ও নিখিল তাদের ইনস্টাগ্রামে বিয়ের ছবিটি পোস্ট করে লিখেছেন, Towards a happily ever after with…। এর আগেও বোদরুম থেকে ছবি পোস্ট করেছেন তারা। ছবি পোস্ট করেছেন মিমিও।

এদিকে, সেখানে গিয়েই নুসরত নিজে দুটি ছবি পোস্ট করেন। সেখানে লাল ও কালো চেক পোশাক পরে রয়েছেন তিনি। বিয়ের আগে তার রূপ যেন ফেটে পড়ছে। এছাড়াও তার কলকাতার বাড়িতে হওয়া গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন অভিনেত্রীর বান্ধবী। আর তুরষ্কে গিয়ে হলুদ ড্রেস পরে ছবি পোস্ট করেছেন মিমি চক্রবর্তী।

বিয়ের পর রাতে রিসেপশন হওয়ার কথা। সঙ্গে আফটার পার্টি। ভারী ভারতীয় পোশাক ছেড়ে দু’জনেই পরবেন আরামদায়ক ওয়েস্টার্ন পোশাক। ড্রেস পরবেন নুসরত আর নিখিলের পরনে থাকবে শার্ট।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি