৫ মে ২০২৬

প্রকাশ্য চুমু, আলোচনায় রাজ-শুভশ্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রকাশ্য চুমু, আলোচনায় রাজ-শুভশ্রী

বাংলাপ্রেস ডেস্ক: ২০১৮ সালের ১১ মে বিয়ে করেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। বিয়ের প্রায় দুই বছর পার হতে চললো। চুটিয়ে সংসার করছেন তারা।

বিয়ের পর নতুন ছবির কাজও করেছেন। বিয়ের পর রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী অভিনীত ‘পরিণীতা’ ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে। মাঝে মধ্যে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় আসেন তারা। দেশে-বিদিশে একসঙ্গে ঘুরে বেড়ান তারা।

২০২০ সালের প্রথম দিনই ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে আলোচনায় এই জুটি। প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন তারা। এমনই এক ছবি পোস্ট করেছেন শুভশ্রী। এই ছবি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘জীবন খুব সুন্দর।’ প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা।’

নতুন বছরকে সামনে রেখে কালো লেদার জ্যাকেটে সেজেছিলেন রাজ। স্বামীর সঙ্গে মিল রেখেই কালো লেদার শর্ট ড্রেসে পাওয়া গেছে শুভশ্রীকে। ছবিটিতে দেখা যাচ্ছে একরাশ ভালোবাসা নিয়ে একে অপরকে জড়িয়ে ধরেছেন, ঠোঁটে চুমু খাচ্ছেন।

ছবিটি প্রকাশ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়েছে। শীতের ঠান্ডা বাতাসে উষ্ণতা ছড়িয়ে চলছে এই ছবি। রাজ-শুভশ্রী ভক্তরা কমেন্টের ঘরে শুভ কামনা জানিয়েছেন তাদের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি