৪ মে ২০২৬

পরকাল নিয়ে কথা বলে বিতর্কে সাফা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পরকাল নিয়ে কথা বলে বিতর্কে সাফা

বিনোদন ডেস্ক: এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন সাফা কবীর। বিগত কয়েক বছরে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে দিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন এই নাট্যশিল্পী। তবে কাজের মাধ্যমে যতটা না আলোচনায় এসেছেন, এবার একটি বেসকারকারি রেডিও স্টেশনের লাইভ অনুষ্ঠানে এক মন্তব্য করে তার চেয়ে বেশি সমালোচিত হচ্ছেন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে এবিসি রেডিওর একটি লাইভ অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপু আপনি কি পরকালে বিশ্বাস করেন? করলে আপনার লাইফ স্টাইল .....। এমন প্রশ্নে উপস্থাপক সাফা কবিরকে থামিয়ে দিতে চাইলেও তিনি এর উত্তর দেন। উত্তরে সাফা কবির বলেন, না, আমি একদমই পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না, ওটা কখনো বিশ্বাস করিনা। এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন, একচুয়েলি উনি বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়ার পর একটু ভাবে চলে গেছেন।

এরপরেই সাফা কবিরের এমন মন্তব্য নিয়ে ফেইসবুক, ইউটিউভসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা ও নিন্দার ঝড়। ইউটিউবে তার এই ভিডিওর নিচে মো. শামিম আহমেদ মন্তব্য করেন, ওকে বাংলাদেশ থেকে বের করে দেয়া দরকার। বাংলার জমিনে নাস্তিকের জায়গা হতে পারে না ।প্রবাসী ইকরাম হোসেন রাকিব তার ফেইসবুকে লিখেন, পরকালে বিশ্বাস করলে তো আর এরা আকাম কুকাম করতে পারবে না...

‘তুমি চোখে দিয়ে অনু, পরমানু, ইলেকট্রন, প্রোটন, অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড এসব কিছুই দেখ না। তাই বলে এসব বিশ্বাস না করলে তুমি আসলে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছো।’ সাফা কবিরের মন্তব্য শেয়ার করে এভাবে ফেইসবুকে নিজের মত প্রকাশ করে ব্যবসায়ী এম এ কবির। আরেকজন কটাক্ষ করে বলেন, বাংলাদেশে নতুন নাস্তিকের আগমন? সাফা কবির নাকি পরকাল বিশ্বাস করেন না? নাউযুবিল্লাহ আল্লাহ আপনি সবাইকে হেদায়ত করো।

সাফা কবিরের হেদায়েতের জন্য দোয়া প্রার্থনা করে ইউটিউবে আবদুর রাজ্জাক মন্তব্য করেন, আসা করি ও নিজের ভুল বুঝে আল্লাহ্ পাক এর কাছে তওবা করে নিবে। আল্লাহ পাক যেন ওকে হেদায়ত দান করেন, আমিন।

তবে এ বিষয়ে সাফা কবীর আর কোথাও কোনো ধরনের মন্তব্য করেননি। মঙ্গলবার এই অভিনেত্রীর মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি