৫ মে ২০২৬

প্রিয়াঙ্কার পোশাক নিয়ে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হিনা খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রিয়াঙ্কার পোশাক নিয়ে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হিনা খান

বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে এখন বলিউডের চেয়ে হলিউডেই বেশি ব্যস্ত তিনি। এছাড়া প্রায়ই বিভিন্ন নামকরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায় তাকে।

সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। রালফ অ্যান্ড রুশোর ডিজাইন করা ডিপ ভি নেকলাইন গাউনে রীতিমতো ঝড় তোলেন এই অভিনেত্রী। ফ্যাশনপ্রেমীদের নজর ছিল তার দিকেই। কিন্তু এ কারণে নিন্দুকের কটাক্ষও শুনতে হয়েছে তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কার পোশাক নিয়ে ট্রলের বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী হিনা খান। তিনি বলেন, আমি এই বিষয়টি বুঝি না। যখন কেউ নিজের পোশাক নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছেন, অন্যরা তার পোশাক নিয়ে মন্তব্য করছেন কেন? কটাক্ষকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, আমি তাদের বলতে চাই, আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি— দশ মিনিট এই পোশাক পরে দেখান। এটি পরা এতো সহজ নয়। এই ধরনের পোশাক পরার জন্য সৌন্দর্য ও সাহস প্রয়োজন।

এর আগে তার আলোচিত পোশাক নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, রালফ অ্যান্ড রুশো সবসময়ই আমার শরীরের সঙ্গে ফিট রেখে পোশাক তৈরি করে। তৈরির সময় পোশাক বিভ্রাটের বিষয়টিও তাদের মাথায় থাকে। সবাই কঠিন মনে করলেও অতটা সমস্যা হয় না। ডিজাইনাররা এই সমস্যা সমাধানের জন্য একটি পদ্ধতি অবলম্বন করেন। তারা নেটের মতো সূক্ষ্ম কাপড় ব্যবহার করেন, যা পোশাকটি শরীরের সঙ্গে আটকে রাখে। শরীরের রঙের সঙ্গে মিল থাকায় ছবিতে এটি ধরা পড়ে না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি