৫ মে ২০২৬

প্রিয়াঙ্কার বিরুদ্ধে জাতিসঙ্ঘে অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রিয়াঙ্কার বিরুদ্ধে জাতিসঙ্ঘে অভিযোগ

বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পাকিস্তান-ভারত সাম্প্রতিক ইস্যুতে করা মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ ইমরান খানের সরকার। অবিলম্বে জাতিসঙ্ঘ ‘শান্তির দূত’ পদ থেকে প্রিয়াঙ্কাকে সরানোর দাবি তুলেছে তারা। পাকিস্তানের মতে, জাতিসঙ্ঘ দূত হিসেবে রাজনৈতিক বক্তব্য রাখা অনুচিত। এই দাবিতে জাতিসঙ্ঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছে পাকিস্তান সরকার। ইসলামাবাদের মতে, একজন জাতিসঙ্ঘ শান্তির দূত হিসেবে বিপরীত অবস্থান নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

চিঠিতে লেখা হয়েছে, জম্মু-কাশ্মিরে যাবতীয় আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত লঙ্ঘন করেছে মোদি সরকার। সম্প্রতি আসামে নাগরিক পঞ্জির নামে ৪০ লাখ মুসলিমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। নাৎসি বাহিনীর কনসেনট্রেশন ক্যাম্পের মতো ‘সেন্টার’ তৈরি করে মুসলিমদের আটক করে রাখা হয়েছে। কাশ্মিরে শিশু এবং নারীদের উপর ছররা বন্দুক চালিয়ে হামলা করেছে ভারতীয় সেনাবাহিনী।

নাৎসি বাহিনীর গণহত্যার মতোই জম্মু-কাশ্মিরে যাবতীয় বিক্ষোভ-আন্দোলন দমন করছে মোদি সরকার। প্রিয়াঙ্কা চোপড়া প্রকাশ্যে ভারত সরকারের এই অবস্থানকে সমর্থন করেছেন। শুধু তাই নয়, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাকিস্তানকে পরমাণু হামলার হুমকি সমর্থন করেছেন প্রিয়াঙ্কা।

এদিকে, বিরতি কাটিয়ে বাচ্চাদের জন্যে তৈরি নেটফ্লিক্সের সুপারহিরো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এই ছবির জন্যে প্রিয়াঙ্কা হাত মিলিয়েছেন রবার্ট রড্রিগজের সঙ্গে। এ ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করবেন রড্রিগজ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি