৪ মে ২০২৬

প্রিয়াঙ্কাকে সমুদ্রে ফেলে দিলেন নিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
প্রিয়াঙ্কাকে সমুদ্রে ফেলে দিলেন নিক

বিনোদন ডেস্ক: কদিন আগেই স্বামী ও মায়ের সঙ্গে ধূমপান করা ছবির কারণে বিতর্কিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। গেল ১৮ জুলাই ছিল নায়িকার ৩৭তম জন্মদিন। এদিন ২৬ বছর বয়সী স্বামী নিক জোনাস বলেছিলেন তার হৃদয় জুড়ে শুধুই প্রিয়াঙ্কা।

স্ত্রীর জন্মদিন দারুণভাবে উদযাপন করেছেন নিক। যুক্তরাষ্ট্রের মায়ামিতে পারিবারিকভাবে বিশেষ দিনটি উদযাপন করেছেন। সেই উদযাপনে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়া। এছাড়া নিকের পরিবারের লোকজন তো ছিলেনই। সেখান থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল।

আবারও একটি ছবি সবার মনোযোগ কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, প্রিয়াঙ্কাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিচ্ছেন নিক! এতে বোঝাই যাচ্ছে, জন্মদিনে বেশ মজায় মেতে উঠেছিলেন দুজন।

২০১৮-এর ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে হয় এই দুই তারকার। কম বয়সী নিকের সঙ্গে সম্পর্কের শুরু থেকেই নানাভাবে সমালোচনার শিকার হচ্ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু কোনও সমালোচনার তোয়াক্কা করেননি প্রিয়াঙ্কা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি