৪ মে ২০২৬

প্রিয়াঙ্কা প্রসঙ্গে মুখ খুললেন সালমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
প্রিয়াঙ্কা প্রসঙ্গে মুখ খুললেন সালমান

বাংলাপ্রেস অনলাইন : প্রায় এক দশক পর 'ভারত' ছবির হাত ধরেই বড় পর্দায় সালমানের সঙ্গে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু শুটিং শুরু হওয়ার কিছুদিন আগে হঠাৎই এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন প্রিয়াঙ্কা। তাঁর জায়গায় আসেন ক্যাটরিনা কাইফ। শোনা গিয়েছিল, প্রিয়াঙ্কার হঠাৎ এই মতবদলে বেশ রেগে যান 'বলিউড ভাইজান'। সে কারণেই নাকি প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টিতেও যাননি তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরোটা বিষয় পরিষ্কার করেন সালমান নিজেই। জানালেন, এই ছবিতে কাজ করার জন্যে তাঁর বোন অর্পিতাকে হাজারবার ফোন করেছেন প্রিয়াঙ্কা। এমনকি পরিচালক আলি আব্বাস জাফরকেও বার বার বলেছিলেন। কিন্তু হঠাৎই একদিন এসে বলেন, তিনি এই ছবিতে কাজ করতে পারবেন না, কারণ তিনি বিয়ে করছেন।

বিয়ের প্রস্তুতির জন্যে চার দিন... বিয়ের জন্যে চার দিন এবং তার পর হানিমুন। ওকে বলেছিলাম যে, আমরা ব্যাপারটা ম্যানেজ করে নেব। সব মিলিয়ে ওঁর ৭৪-৮০ দিনের শুটিং ছিল। কিন্তু ও কিছুতেই রাজি হলো না। বলল, বিয়ে করব... কী আর করি... আমিও বলে দিলাম যাও তাহলে বিয়েই কর।

প্রিয়াঙ্কার ওপর যেকোনো ব্যক্তিগত রাগ তাঁর নেই তা-ও স্পষ্ট করে দেন সালমান খান। তাঁর বক্তব্য, শেষ মুহূর্তে না বলে একটু আগে এই সিদ্ধান্তের কথা যদি প্রিয়াঙ্কা জানাতেন তাহলে সুবিধে হতো।

উল্লেখ্য, আলি আব্বাস জাফরের আপকামিং মেগা বাজেট মেগা প্রজেক্ট পিরিয়ড ড্রামা 'ভারত'-এ সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও দেখা যাবে টাবু এবং দিশা পাটানিকে। ২০১৯ সালে মুক্তি পাবে ছবিটি। সূত্র : এনডিটিভি

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি