৪ মে ২০২৬

প্রিয়াংকাকে ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে প্রশংসা ভিন ডিজেলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
প্রিয়াংকাকে ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে প্রশংসা ভিন ডিজেলের

ভিন ডিজেল ও প্রিয়াংকা চোপড়া।

বাংলাপ্রেস ডেস্ক:   হলিউড সুপারস্টার ভিন ডিজেলের প্রশংসায় ভাসছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে তাদের অভিনীত নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে এই লেডি সুপারস্টারকে কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেন ‘এক্সএক্সএক্স’খ্যাত অভিনেতা।

একই দিনে জন্ম 

প্রিমিয়ারের লাল গালিচায় দাঁড়িয়ে ভিন ডিজেল জানান, প্রিয়াংকা চোপড়া এবং তিনি একই দিনে (১৮ জুলাই) জন্মগ্রহণ করেছেন। প্রিয়াংকাকে নিজের সেরা ‘বার্থডে টুইন’ (একই দিনে জন্ম নেওয়া বন্ধু) হিসেবে অভিহিত করে অভিনেতা বলেন, ‘আমরা দুজনেই একই দিনে জন্মেছি। আর আমাদের বাইরে এই দিনে জন্ম নেওয়া আরেকজন মহৎ ব্যক্তি হলেন নেলসন ম্যান্ডেলা। প্রিয়াংকা, নেলসন ম্যান্ডেলা এবং আমি—আমরা সবাই এই পৃথিবীকে আরও সুন্দর করার চেষ্টা করছি।’

এদিকে ভিন ডিজেল প্রিয়াংকার অভিনয় দক্ষতার পাশাপাশি তার ব্যক্তিত্বেরও প্রশংসা করেন। তিনি জানান, নিউইয়র্কে সিনেমার স্ক্রিনিংয়ের সময় প্রিয়াংকা তার সন্তানদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও যত্নশীল ছিলেন। ডিজেল তাকে একজন ‘অসাধারণ প্রতিভাবান’ শিল্পী হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রিয়াংকার সঙ্গে তার স্বামী গায়ক নিক জোনাস উপস্থিত ছিলেন। লাল গালিচায় প্রিয়াংকার গাউনের ঝালর ঠিক করে দিয়ে নিক এক রোমান্টিক মুহূর্তের অবতারণা করেন, যা উপস্থিত সবার নজর কাড়ে। এছাড়া প্রিমিয়ারে প্রিয়াংকাকে সিনেমার সহ-অভিনেতা কার্ল আরবান এবং পরিচালক ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্সের সঙ্গে খোশগল্পে মাতোয়ারা হতে দেখা যায়।

রুসো ভাইদের কৌতুক 

প্রিমিয়ার চলাকালীন প্রযোজনা সংস্থা এজিবিও (AGBO) মজার ছলে নির্মাতা জো রুসোকে খোঁচা দেওয়ার সুযোগটি হাতছাড়া করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নির্মাতাকে ট্যাগ করে তারা মনে করিয়ে দেয় যে, ভিন ডিজেল ও প্রিয়াংকার মতো জো রুসোর জন্মদিনও ১৮ জুলাই। অথচ তার নাম হলিউড অভিনেতা উল্লেখ করেননি।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি