পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রোগমুক্তি কামনায় নিউ ইয়র্কে দোয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির রোগমুক্তি কামনায় নিউ ইয়র্কে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জগন্নাথপুর উপজেলাবাসী এ দোয়া-মাহফিলের আয়োজন করেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। দোয়া পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। মুনাজাতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আশু রোগ মুক্তি কামনা করা হয়।
আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন প্রমুখ।
বক্তরা বলেন, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান সুনামগঞ্জবাসীর অভিভাব্ক ও প্রেরণার উৎস। তার করোনায় আক্রান্ত হওয়ার সংবাদে সকলেই চিন্তিত। এই বরেণ্য রাজনীতিকের করোনা-মুক্তির জন্যে প্রবাসে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া-মাহফিলে বাংলাবাজার জামে মসজিদের সাধারন সম্পাদক মো. লালন আহমেদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, কমিউনিটি এক্টিভিস্ট অ্যাডভোকেট আলাউদ্দিন. ইফতেখার সিরাজ. আব্দুল নাঈম শরীফ. হাফিজুর রহমান. জুনায়েদ আহমেদ. শাহ আলম, শাহিন কামালীসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি