৫ মে ২০২৬

পরিচ্ছন্ন ব্যক্তিরা দলের নেতৃত্বে থাকবে : রেলপথ মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পরিচ্ছন্ন ব্যক্তিরা দলের নেতৃত্বে থাকবে : রেলপথ মন্ত্রী

শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড় ) থেকে প্রতিনিধি । রেল পথ মন্ত্রনালয়ের মননীয় মন্ত্রী মোঃ নুরল ইসলাম সুজন বলেছেন, যে কোন কাজ করতে গেলে একটি সংগঠনের প্রযোজন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দরা পরিচ্ছন্ন হলে দলে গতি আসে, উন্নয়ন হয় দেশের। বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বচ্ছ ইমেজ ও দুরদর্শিতার প্রতিফলন। বাংলাদেশ এখন জিডিপিতে ভারত ও চীনকে অনেকাংশে পিছিয়ে ফেলেছে।

প্রধান মন্ত্রী দলের ভেতরে স্বচ্ছ নেতৃত্ব দেখতে চান । দেশকে দূর্নীতি ও মাদকমুক্ত করতে প্রধান মন্ত্রীর চলমান অভিযান যাতে কোন চক্র বাধাগ্রস্থ করতে না পারে সে দিকে নজর রাখতে দলীয় নেতা-কমীদের সজাগ থাকতে হবে। ট্রেন ব্যবস্থাকে আধুনিকিকরন করা হচ্ছে। ট্রেনের সেবাকে উন্নত বিশ্বের মত করতে বাংলাদেশে ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে ট্রেনকে উপযোগী করার কাজ চলছে। পঞ্চগড় থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলবে। এ কাজ দ্রæত শুরু করা হবে।

মন্ত্রী সোমবার সন্ধায় পঞ্চগড়ের দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দেবীগঞ্জ পৌরসভার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগেন সভাপতি আ.স.ম. নুরজ্জামান সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধূরী জর্জ, দলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী ও গোলাম রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এর আগে মন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্ধোধন করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি