৫ মে ২০২৬

পরিচালককে ‘প্রেমিকা স্টাইলে’ মিমির চুমু!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পরিচালককে ‘প্রেমিকা স্টাইলে’ মিমির চুমু!

বাংলাপ্রেস ডেস্ক: গেল ১১ ফেব্রুয়ারি ছিলো অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। সেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলো টালিউডের অনেকেই। তবে সবার মাঝে মধ্যমণি হয়ে ছিলেন পরিচালক বিরসা দাশগুপ্ত। কেননা নিজের জন্মদিনে পরিচালকে রীতিমতো প্রেমিকা স্টাইলে চুমু দিয়ে বসলেন অভিনেত্রী।

বিষয়টি নিয়ে ভিন্ন কিছু ভাবার কারণ নেই! কেননা ‘গ্যাংস্টার’ থেকে ‘ক্রিসক্রস’ বিরসার বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন মিমি। আর দু’জনের বন্ধুত্ব দীর্ঘদিনের। জন্মদিনে উপস্থিত পরিচালকের স্ত্রী বিদিপ্তা চক্রবর্তীকেও চুমু খেতে দেখা গিয়েছে মিমিকে।

সাংসদ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত পর্দায় দেখা যায়নি মিমিকে। শিগগিরই ‘ড্রাকুলা স্যার’ ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন অভিনেত্রী। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় এই ছবিতে মিমির বিপরীতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। ক্যারিয়ার জুড়ে বাঙালী বাবু ইংলিশ মেম, প্রলয়, বোঝেনা সে বোঝেনা, যোদ্ধা-দ্য ওয়ারিয়র-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন।

২০১৯ সালের ভারতের লোকসভা নির্বাচনে তাকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি